Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / বীরগঞ্জে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় ৫ দোকানদারের জরিমানা

বীরগঞ্জে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় ৫ দোকানদারের জরিমানা

 

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান চালু রাখায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৫ দোকানদারকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শনিবার বিকেল ৪টার পরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায় বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ডালিম সরকার। এসময় নির্ধারিত সময়ের পরে সরকারি আদেশ অমান্য করে বীরগঞ্জ পৌরবাজার ও নিজপাড়া বাজারে মুদি দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা সহ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ডালিম সরকার। এসময় তিনি মোবাইল কোর্টের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ডালিম সরকার মাতৃভূমি বার্তাকে নিউজকে জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ মেনে আপনারা নির্দিষ্ট সময়ের পর দোকান বন্ধ রাখুন নিজে ভাল থাকুন, পরিবারকে ভাল রাখুন এবং আপনাদের বীরগঞ্জকে ভাল রাখুন। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনকে সাধুবাদ জানিয়ে বীরগঞ্জ উপজেলার সচেতন মহল মনে করছেন, নিয়মিত বাজার তদারকি করলে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমে আসবে এই উপজেলায় । সরকারি আদেশ অমান্য করে দোকান চালু রাখছেন অনেক বাজরে,তাই বিভিন্ন হাট বাজার গ্রাম্য বাজারগুলোতে বেশি করে নজরদারিতে আনতে হবে।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.