Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / সিদ্ধিরগঞ্জে মাদক কারবারী আটক

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারী আটক

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারী আটক

এস.কে মাসুদ রানা(নারায়ণগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরআগে গত শনিবার (১৩ জুন) গভীর রাতে শিমরাইল তাজ জুট মিলস এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসাীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, শাহজাহান, আলীনূর, সেলিনা আক্তার, সজল মোল্লা ও মামুন মিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক জানায়, রবিবার সকালে ও শনিবার রাতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন, পিপিএম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে এক কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত। এ ব্যাপারে থানায় পৃথক দ’ুটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.