মুজিব বর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন জাককানইবি ছাত্রলীগ
ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:
“মুজিববর্ষে আহ্বান”৩টি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী যুগ্মসাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক জনাব শামস-ঈ-নোমান এর অনুমতি সাপেক্ষে সোমবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত কলা অনুষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসাইন অলি।
ছাত্রলীগ নেতা এমরান হোসাইন অলি বলেন, মুজিববর্ষে এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমি কিছু ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ করেছি।গাছ আমাদের প্রাকৃতিক বিপর্যয় থেকে রহ্মা করে,অর্থনৈতিক ভাবে সাবলম্বী করে মুজিব শতবর্ষে সকলের ৩টি করে গাছ রোপন করা দরকার। গাছ লাগান পরিবেশ বাচান।
এ সময় উপস্থিত ছিলেন জাককানইবি ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
Matribumi Barta Online Newspaper