কবি নজরুল কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
শাহিন আহম্মেদ (কবি নজরুল কলেজ) প্রতিনিধি
‘মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গাছ লাগান’ এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় রাজধানীতেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
বুধবার (১ জুলাই) দুপুরে ক্যাম্পাসে ও খেলার মাঠের পাশ দিয়ে বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়। এর আগে কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতা ইয়াসিন আল অনিক বলেন, মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় নিদেশনায় আমরা কবি নজরুল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, মসজিদ প্রাঙ্গণ,আশপাশে, নিজেরা বৃক্ষরোপণ করেছি।
এসময় তিনি আরও বলেন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। পরিবেশ বান্ধব গাছ আমাদের সকলের বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো উচিৎ। আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি।দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।
Matribumi Barta Online Newspaper