Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / করোনা পরিস্থিতিতে ডেকোরেটর মালিক সমিতির পক্ষ থেকে শতাধিক মালিককে অর্থ প্রদান

করোনা পরিস্থিতিতে ডেকোরেটর মালিক সমিতির পক্ষ থেকে শতাধিক মালিককে অর্থ প্রদান

সালে অাহমেদ, ডেমরাঃ

বিশ্বব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতিতে দিশেহারা সকল সেক্টরে। করোনা পরিস্থিতি দিন দিন অারো দীর্ঘতর হচ্ছে। এরূপ পরিস্থিতিতে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে ডেকোরেটর এর সাথে জড়িত ব্যবসায়ী ও কর্মচারীরা।তারই ধারাবাহিকতায় ডেকোরেটর এর সাথে জড়িতদের মানবিক অবস্থা বিবেচনা করে প্রায় শতাধিক ডেকোরেটর মালিকদের বিশ হাজার টাকা করে অনুদান প্রদান করেন চার থানা নিয়ে(ডেমরা,যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর)অর্ন্তভুক্ত ডেকোরেটর মালিক সমিতি।

২১ জুন (রবিবার) সকালে কোনাপাড়া মান্নান উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে করোনা ভাইরাস মোকাবেলা ও প্রতিরোধে অাজীবন সদস্যদের মাঝে এ অর্থ প্রদান করেন সংগঠনের সভাপতি জনাব মোঃফারুক অাহমেদ ও সাধারণ সম্পাদক হাজী মোঃঅাসাদুজ্জামান অাসাদ।

এসময় অারো ও উপস্থিত ছিলেন, সংগঠন এর উপদেষ্টা হাজী মোঃ নাজিম উদ্দীন, মোঃ এম এ ইউসুফ, মোঃদীন ইসলাম, মোঃঅামির হোসেন ও সংগঠনের সহ সভাপতি হাজী এম এ হেসেন রিপন প্রমুখ।

এসময় ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ফারুক অাহমেদ বলেন,করোনা পরিস্থিতিতে ডেকোরেটর মালিকদের কোনো কাজ ফলে করুন অবস্থায় অাছে তারা। এরূপ পরিস্থিতিতে অামাদের মালিক সমিতির পক্ষ থেকে সমিতির প্রায় শতাধিক সদস্যদের মাঝে বিশ হাজার টাকা করে অনুদান প্রদান করি।অাশা করি সামান্যতম অর্থ দিয়ে তারা পরিবার পরিজন নিয়ে চলতে পারবে।অামরা সরকারের কাছে অনুদানের অাবেদন জানাই। অামাদের ডেকোরেটর মালিক ও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে অামাদের পাশে দাড়িয়ে অাপনার মহনুভবতা প্রকাশ করলে অামরাদের অনেক উপকার হবে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.