Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / নারায়নগঞ্জে ৭ দিনে ১১ পরিবহন চাঁদাবাজ আটক

নারায়নগঞ্জে ৭ দিনে ১১ পরিবহন চাঁদাবাজ আটক

এস.কে মাসুদ রানাঃ-
নারায়নগঞ্জে গত ৭ দিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশের এএসপি (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, আইজিপির নির্দেশে গত ৭ দিনে পুরো জেলায় সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। সড়কে কোন ধরনের চাঁদাবাজি চলবেনা। চাঁদাবাজির ঘটনায় কেউ জড়িত থাকলে কোন ছাড় দেয়া হবেনা।
তিনি আরো জানান, গত ৭ দিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এদেরকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, তারাব, চাষাঢ়া ও ভূলতা পয়েন্ট থেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আটকদের মধ্যে আজ সাইনবোর্ড থেকে চাঁদাবাজ নানু মিয়াকে (৩০) আটক করা হয়েছে। সে শনির আখড়ার নুরুল ইসলামের ছেলে

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.