মোঃ তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ এক্সচেঞ্জ ব্লাড ব্যাংক উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শতাধিক বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের রাঙামাটি স্কুল মাঠে বিভিন্ন জাতের শতাধিক বৃক্ষরোপণ করে বীরগঞ্জ এক্সচেঞ্জ ব্লাড ব্যাংকের সভাপতি মো. সোহাগ ইসলাম, সাধারণ সম্পাদক মো. গোলাম মুর্শিদ সহ অন্যান্য সদস্য বৃন্দরা বিশ্ব পরিবেশ দিবস এ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য যে, রক্ত দিন জীবন বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীরগঞ্জ এক্সচেঞ্জ ব্লাড ব্যাংক বিগত প্রায় তিন বছর ধরে উপজেলায় রক্ত দানের পাশাপাশি বিভিন্ন ধরণের সামজিক সচেতনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Matribumi Barta Online Newspaper