Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / মতলব উওর উপজেলা ছাএলীগ নেতা সাইফুল সরকারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

মতলব উওর উপজেলা ছাএলীগ নেতা সাইফুল সরকারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

মতলব উত্তর প্রতিনিধিঃ-

“একটি করে বৃক্ষরোপণ করুন, দূষণ মুক্ত স্বদেশ গড়ুন” স্লোগান সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচির পালিত হয়।

শুক্রবার (০৫ জুন) উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী কমিউনিটি ক্লিনিকের সামনে গাছের চারা রোপন করে, এই কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল সরকার, ছাত্রলীগ নেতা অনিক দাস,নাজমুল হাসান, আজহারুল, কাজল।

ছাত্রলীগ নেতা সাইফুল সরকার বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ঘোষীত কর্মসূচির অংশহিসেবে চাঁদপুর -২ আসেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ভাই ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জহির উদ্দিন মিজি ভাই ও সংগ্রামী সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন খান ভাইয়ের অনুপ্রেরণায়” বিশ্ব পরিবেশ দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচির পালিত হয়।

তিনি বলেন, এই দেশের স্বাধীনতা অর্জনে আমরা যেমন তাজা প্রাণ বিসর্জন দিতে ভয় পাইনা, তেমনি পরিবেশ রক্ষাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দূষণমুক্ত পরিবেশ সকল নাগরিকের প্রতাশ্যা। তাই এই বাংলাদেশকে দূষণমুক্ত করা ও পরিবেশ ভারসাম্য রক্ষার মত মহৎ দায়িত্ব কাঁধে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাহসী নেতাকর্মীরা। সকল নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ যেমনি ভাবে তাঁরা ১৯৭১ বিজয় ছিনিয়ে এনেছে তেমনি ভাবে পরিবেশ ভারসাম্য রক্ষায় ও সফল হবে এবং মুজিবের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়বো।

তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের করনে সবাই নিজ নিজ অবস্থানে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এবং করোনা ভাইরাস মোকাবেলায় ভয় না পেয়ে সবাইকে সচেতন হতে হবে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.