Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / ঝিনাইদহে সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মনিরুজ্জামান মনির, ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের হলিধানি ইউনিয়নের সোনারদাড়ি গ্রামে সাপের কামড়ে সোহেল নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ঢাকায় নেওয়ার পথে সোহেল মারা যায়।

সোহেল হলিধানি ইউনিয়নের সোনারদাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

হলিধানি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, সোহেল প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে পুকুরের মাছ পাহাড়া দিত যায়। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরের পাশে যায়। এসময় একটি বিষধর সাপ তার পুরুষাঙ্গে কামড় দেয়। তার চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভতি করে। অবস্থার অবনতি কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার সময় পথমধ্যে সোহেল মারা যায়।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.