Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মনিরুজ্জামান মনির, ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রনি (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের কাশিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী গোবিন্দপুর গ্রামের মহসিন হোসেনের ছেলে ও লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, শিক্ষার্থী রনি তার বন্ধুর সাথে মোটরসাইকেল ভাড়া করে লাঙ্গলবাধ বাজারের উদ্দেশ্য করে যাচ্ছিল। ঘটনাস্থল কাশিনাথপুর এলাকায় পৌছালে অপরদিক থেকে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী রনি আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতাল ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থী রনি নিহত হওয়ার ঘটনায় ইজিবাইক চালক কে আটক করা হয়েছে।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.