Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / সোনাগাজীতে জুয়া খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫

সোনাগাজীতে জুয়া খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৮ই মে বৃহস্পতিবার বিকাল ৫ঘটিকার সময় সোনাগাজী থানাধীন চরদরবেশ ইউনিয়ন এর ৮নং স্লুইজ ও মদিনাবাজার বেড়িবাধ সংযোগ স্থলে জুয়া খেলায় আহবান এবং বাঁধা প্রদান নিয়ে নুর নবী আপেল(২২) নামক এক চিহ্নিত জুয়াড়ির সাথে মোঃ জহির (১৮) নামক ব্যাক্তির সাথে কথাকাটাকাটি হয়, উক্তি কথাকাটাকাটির জের ধরে সামাজিকভাবে মীমাংসার নাম করে আপেল(২২) তার সশস্ত্র বাহীনি নিয়ে এসে মোঃজহির (১৮) এবং তার সহদোর জুনায়েত (২৫) এর উপর অতর্কিত হামলা করে, এসময় হামলাকারীদের বাঁধা প্রদান করতে এলে ভিক্টিমের খালা আলেয়া বেগম(৫০) এর উপরও হামলা চালায় আপেল এর সহযোগী আরিফ(২১) এবং চাঁন মিয়া(21) নামক দুই সন্ত্রাসী। পরবর্তীতে উক্ত সমাজের কিছু সচেতন ব্যাক্তির সহায়তায় ভিক্টিমদের সোনাগাজী উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়, এবং তাদের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তির ছত্রছায়ায় ৮নং স্লুইজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে জাহিদ বাহীনি, জাহিদ বাহীনির ক্যাডার আপেল এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত, এবং সক্রিয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। এ ব্যাপারে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.