Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / মোস্তাফা জব্বার: ৫৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই জোন চালু করা হবে

মোস্তাফা জব্বার: ৫৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই জোন চালু করা হবে

‘ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত উন্নয়ন ছাড়া চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনে টিকে থাকা সম্ভব নয়’

আগামী দুই বছরের মধ্যে ৫৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াইফাই জোন করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর বিজয় অডিটোরিয়ামে আয়োজিত ‘বিইউপি টেকসারজেন্স-২০১৯’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, “আগামী দুই বছরের মধ্যে ৫৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াইফাই জোন করে দেওয়া হবে যাতে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে প্রযুক্তিগত জ্ঞান আহরণে উদ্বুদ্ধ হয়”।

“বিজ্ঞান পড়ুয়া ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত উন্নয়ন ছাড়া চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশনে টিকে থাকা সম্ভব নয়”, যোগ করেন তিনি। এসময় ডাক, টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার কোন শিক্ষা প্রতিষ্ঠান যাতে ডিজিটাল প্রযুক্তি আওতার বাইরে না থাকে, তার জন্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এছাড়াও বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদৃষ্টি ও চিন্তা ভাবনার কথাও উল্লেখ করেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

বিইউপি’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বিইউপি ইনফো টেক এবং রোবোটিকস ক্লাব যৌথভাবে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. এমদাদ উল বারী এবং বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.