Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নেতা-কর্মীদের-জসীম উদ্দিন আহমেদ’র প্রাণঢালা শুভেচ্ছা

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নেতা-কর্মীদের-জসীম উদ্দিন আহমেদ’র প্রাণঢালা শুভেচ্ছা

এস.কে মাসুদ রানাঃ-
২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের সভাপতি, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী।
এ বিশেষ দিন উপলক্ষ্যে তিনি এক বার্তায় গণমাধ্যমকে জানান ‘১৯৪৯ সালের ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে, তাই এই দিন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দলের নেতৃত্বে অতীতের সকল আন্দোলন সংগ্রাম সংঘঠিত হয়েছে। মানুষের অধিকার আদায়ে সব সময় কাজ করে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৬৯ এর গণঅভ্যুথান, ১৯৭০ এর নির্বাচন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, ১৯৮৭-১৯৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলন সর্বক্ষেত্রে আ’লীগ অগ্রণী ভূমিকা পালন করে এবং কথিত ২০০৬ সালে ১/১১ এর পর বাংলাদেশ যখন সর্বদিক দিয়ে ধ্বংস হতে বসেছিল, তখন আবারও বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে ও দেশ পরিচালনার দায়িত্ব পায়। দেশ আবারও আলোর মুখ দেখে।
এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী, মানবতার কান্ডারী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ ও উন্নয়ন রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশ একটি উন্নত ও অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নিবে বলে প্রত্যাশা করছি। তাই সফল হউক আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী, সফল হউক বাংলাদেশ’।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.