Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ২৭ জনকে ৫৯ হাজার ২’শ টাকা জরিমানা

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ২৭ জনকে ৫৯ হাজার ২’শ টাকা জরিমানা

 

মনিরুজ্জামান মনির, ঝিনাইদহ প্রতিনিধিঃ করোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক না পরাসহ নানা অপরাধে ২৭ জনকে ৫৯ হাজার ২’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার সংক্রমন রোধে জেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। এসময় বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করাসহ নানা অপরাধে ২৭ জনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.