Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / লক্ষ্মীপুরে নতুন করে ১২ জন করোনা রোগী শনাক্ত

লক্ষ্মীপুরে নতুন করে ১২ জন করোনা রোগী শনাক্ত

লক্ষ্মীপুরে নতুন করে ১২ জন করোনা রোগী শনাক্ত

মো: আবদুল কাদের, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে করোনাভাইরাসে নতুন করে আরও ১২ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাতজন রামগঞ্জের, রায়পুরের দুইজন, সদরের একজন, কমলনগরের একজন এবং রামগতির একজন।
শুক্রবার (৫ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকাতে করোনা শনাক্ত হওয়া একব্যক্তি জেলার রামগতিতে এসেছেন। এ নিয়ে জেলাতে মোট শনাক্তকৃত আক্রান্ত রোগীর সংখ্যা ২৬৭ জনে দাঁড়ালো। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৮ জন। আর করোনা শনাক্ত হওয়ার আগেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.