Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / লক্ষ্মীপুর জেলা ১৬ জুন থেকে ফের লকডাউন ঘোষণা

লক্ষ্মীপুর জেলা ১৬ জুন থেকে ফের লকডাউন ঘোষণা

 

মো: আবদুল কাদের,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বিস্তারে ‘রেড জোন’ বিবেচনা করে লক্ষ্মীপুর জেলাকে ফের লকডাউন ঘোষণা করা হচ্ছে। ১৬ জুন মঙ্গলবার ভোর ৬টা থেকে তা কার্যকর হতে পারে। রবিবার সকালে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে এই প্রতিবেদক কে নিশ্চিত করেছে কমিটির সদস্য কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।
জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, পৌরসভার মেয়র, বিভিন্ন উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
তবে এর মাঝে সোমবার থেকে জেলার কমলনগর এবং রামগতি উপজেলায় লকডাউন শুরু। কমলনগর ও রামগতি উপজেলা প্রশাসন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পৃথক মাইকিং করে সর্বসাধারণ কে জানিয়ে দেয়া হয়েছে।
ফের লকডাউনে সব ধরনের যানবাহন এবং দোকান ও শপিংমল বন্ধ থাকবে। ওষুধের দোকান, অ্যাম্বুলেস ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এই লকডাউন পূর্বের ন্যায় হবেনা। এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.