Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / শেখ হাসিনা’র কারাবন্দী দিবসে দুস্থ, প্রতিবন্ধীদের খাবার ও বস্ত্র দিলো যুবলীগের গাজী সারোয়ার হোসেন বাবু

শেখ হাসিনা’র কারাবন্দী দিবসে দুস্থ, প্রতিবন্ধীদের খাবার ও বস্ত্র দিলো যুবলীগের গাজী সারোয়ার হোসেন বাবু

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নির্দেশনায় প্রতিবন্ধী, দু:স্থ ও পথচারীকে খাবার, বস্ত্র বিতরণ করেছেন দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বৃহস্পতিবার ( ১৫ জুলাই) রাজধানীর ভিক্টোরিয়া পার্কে ৫০০ অসহায় মানুষের মাঝে তিনি খাবার ও বস্ত্র বিতরণ করেন।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নির্দেশনায় শেখ হাসিনার কারাবন্দী দিবসে রাজধানীর লক্ষীবাজারেও রিকশা চালকদের মাঝে খাদ্য বিরতণ করেন গাজী বাবু।

এসময় গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, আজ ১৬ জুলাই বাঙালি জাতির ইতিহাসে একটি কালো দিন। গণতন্ত্রের মানসকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারাবন্দী দিবস।
২০০৭ সালে এ দিনে তৎকালীন ফখরুদ্দিন-মঈনুদ্দিনের এই অগণতান্ত্রিক সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, ১৬ জুলাই ভোররাতে যৌথবাহিনীর ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘিরে ফেলে, এরপর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আদালতে। ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন নেতা হিসাবে গ্রেফতারের বিরুদ্ধে আন্দলোন গড়ে তুলি। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসনের হাতে আমরা বিভিন্নভাবে হয়রানি এবং নির্যানের শিকার হতে হয়েছে।

যুবলীগের এ নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য ছাত্র আন্দোলনসহ যুব সমাজকে সঙ্গে নিয়ে সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যমে শেখ হাসিনাকে ১১ মাস পর মুক্ত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের সরকার গঠিত হয়। এরপর থেকে ২০১৪ সাল এবং ২০১৮ সালে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের মহাসড়ক নিয়ে গেছে।

এছাড়াও সুত্রাপুর থানাস্থ শিং টোলা জামে মসজিদে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থাস্থ্য কামনা করে দোয়ার আয়োজন করে দক্ষিণ যুবলীগের এই সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.