Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / ঝিনাইদহে আ’লীগের নেতা কে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে আ’লীগের নেতা কে কুপিয়ে হত্যা

 

মনিরুজ্জামান মনির, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে বৃহস্পতিবার (৪ জুন) রাতে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলাপ শেখ(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের ভোলায় শেখের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, আলাপ হোসেন বিয়ের দাওয়াত খেয়ে নিকটস্থ বাজারে যাচ্ছিলেন। তারা হরিশংকরপুর গ্রামের মিয়া বাড়ির মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ চেয়ারম্যান গ্রুপের লোকজন তাদেরকে কুপিয়ে জখম করে। হামলায় আলাপ শেখ ও নুর ইসলাম আহত হন।
তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে আলাপ শেখ মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে আওয়ামী লীগের দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুকুজ্জামান ফরিদ ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। নিহত আলাপ শেখ ফারুকুজ্জামান ফরিদের সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। এ ঘটনার পর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় লুটপাট ও ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.