Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / আন্তর্জাতিক / জালিয়াতি করে ৪৯ সন্তানের বাবা চিকিৎসক!

জালিয়াতি করে ৪৯ সন্তানের বাবা চিকিৎসক!

রোগীদের চিকিৎসার সুযোগ নিয়ে ৪৯ সন্তানের বাবা হয়েছেন ওই চিকিৎসক।

নেদারল্যান্ডসের হেগ শহরে একটি ক্লিনিক চালাতেন জান কারবাট। পেশায় তিনি একজন চিকিৎসক। তার কাছে আসা রোগীদের চিকিৎসার সুযোগ নিয়ে হয়েছেন ৪৯ সন্তানের বাবা।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সন্তানধারণে অক্ষম দম্পতিরা সন্তান পাওয়ার ইচ্ছায় কারবাটের ক্লিনিকের যেতেন।  সেখানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিতে টেস্টটিউবের মধ্যে দাতার শুক্রাণুর সাহায্যে ডিম্বাণুর নিষেক ঘটানো হতো।

জানা গেছে, কারবাট যখন এই পদ্ধতিতে নিষেক ঘটাতেন তখন দাতার শুক্রাণুর বদলে নিজের শুক্রাণু ব্যবহার করতেন। এভাবেই গত কয়েক বছরে ৪৯ শিশু জন্ম হয়েছে।

সম্প্রতি কারবাটের ক্লিনিকে জন্মানো শিশুদের ডিএনএ টেস্টের রিপোর্ট সামনে আসতেই ফাঁস হয়েছে সব ঘটনা।

চলতি বছর ফেব্রুয়ারিতে ওই ক্লিনিকের আইভিএফ নিয়ে বিতর্ক ওঠে। তারপরই কারবাটের ক্লিনিকে জন্মানো শিশুদের ডিএনএ টেস্ট করানোর নির্দেশ দেয় আদালত।

তবে ৪৯ সন্তানের বাবা কারবাট আর বেঁচে নেই। ২০১৭ সালে ৮৯ বছর বয়সে মৃত্যু হয় তার। বর্তমানে কারবাটের ক্লিনিকটিও বন্ধ রয়েছে।

Check Also

বিক্ষোভ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ১০ সহস্রাধিক ন্যাশনাল গার্ড সদস্য

কৃষ্ণাঙ্গ তরুণ হত্যার জেরে বিক্ষোভ নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কাজ করবে ১০ হাজার ৮০০ ন্যাশনাল …

Leave a Reply

Your email address will not be published.