Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / আন্তর্জাতিক / ১০০ টাকায় বাড়ি কিনবেন?

১০০ টাকায় বাড়ি কিনবেন?

এর আগে ১০০ সম্পত্তি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল ইতালি সরকার।

ইতালির গ্রামগুলো যেন আঁকা ছবির মতো। সারি সারি পাহাড়, বিশুদ্ধ হাওয়া আর ঐতিহাসিক সব নিদর্শনের কারণে সবারই সেখানে সারাজীবনের জন্য থেকে যেতে মন চাইবে। আর এ সুযোগও দিচ্ছে দেশটির সরকার।

সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, গ্রামগুলোতে শুধু থাকার সুযোগ না, বাড়ি কিনে পাকাপাকিভাবে আস্তানা গড়ার ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। পকেট থেকে মাত্র ১০০ টাকা (১ ইউরো) ঝাড়লেই মিলবে আস্ত একটি বাড়ি। সেগুলোতে একটু মেরামত আর রঙ-চঙ করে থাকা যাবে সারাজীবন।

তবে এর পেছনে কারণও আছে। ইতালির ওই গ্রামগুলোতে দিন দিন করে যাচ্ছে জনসংখ্যা। এমন অবস্থায় সেখানের পরিত্যাক্ত বাড়িগুলো কম দামে বিক্রি করে লোকজন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন গ্রামগুলোর একটি মুসোমেলি গ্রাম। বেশ চোখ জুড়ানো গ্রামটি। সেখানে রয়েছে সুন্দর সুন্দর গির্জা, বাইজেন্টাইন আমলের গুহা, আর রয়েছে জিভে পানি আনা স্থানীয় মজার মজার সব খাবার। এছাড়া গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার ফুট উঁচুতে। তাই সেখানে বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে।

এর আগে ১০০ সম্পত্তি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল ইতালি সরকার। সেগুলো বিক্রিও হয়ে যায়। পরে আবার ৪০০ সম্পত্তি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

Check Also

বিক্ষোভ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ১০ সহস্রাধিক ন্যাশনাল গার্ড সদস্য

কৃষ্ণাঙ্গ তরুণ হত্যার জেরে বিক্ষোভ নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কাজ করবে ১০ হাজার ৮০০ ন্যাশনাল …

Leave a Reply

Your email address will not be published.