Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / অ্যামটব: ঝড়ের পর বিদ্যুৎ বিভ্রাটে মোবাইল নেটওয়ার্ক ব্যাহত

অ্যামটব: ঝড়ের পর বিদ্যুৎ বিভ্রাটে মোবাইল নেটওয়ার্ক ব্যাহত

মোবাইল নেটওয়ার্ক সাইটগুলোতে একবার বিদ্যুৎ চলে গেলে তা ফিরে আসতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে

সাম্প্রতিক সময়ে ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটে দেশব্যাপী মোবাইল নেটওয়ার্কে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল নেটওয়ার্ক সাইটগুলোতে একবার বিদ্যুৎ চলে গেলে তা ফিরে আসতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এর ফলে নিরবচ্ছিন্ন মোবাইল সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঝড় শুরুর পূর্বেই বাণিজ্যিক বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে। গ্রিড লাইনে কর্মরত কর্মীরা প্রাণান্ত চেষ্টা করলেও সংযোগ ফিরে পেতে কখনো কখনো ২০ ঘণ্টার মতো লেগে যায়। বিদ্যুৎ না থাকলে অপারেটররা ৮ ঘণ্টা পর্যন্ত নিজেদের ব্যবস্থায় নেটওয়ার্ক চালাতে পারে, কিন্তু এর বেশি হলে সাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শনিবার রাতের ঝড়ে দেশের ৫০ ভাগ নেটওয়ার্ক সাইটে কোনো বাণিজ্যিক বিদ্যুৎ ছিল না এবং ঝড় শুরুর ১২ ঘণ্টা পরেও অন্তত ৩৫ শতাংশ সাইটে বাণিজ্যিক বিদ্যুৎ পাওয়া যায়নি। ফলে অন্তত ১৫ শতাংশ সাইট পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “মোবাইল অপারেটরদের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, বিদ্যুৎ বিভ্রাট বা ঘাটতির কারণে যেন মোবাইল সাইটে সংযোগ বিচ্ছিন্ন না থাকে এবং গ্রাহকেরা সেবা থেকে বঞ্চিত না হন”।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.