Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / ওবায়দুল কাদেরকে দেখে এলেন জিএম কাদের

ওবায়দুল কাদেরকে দেখে এলেন জিএম কাদের

ওবায়দুল কাদের বাড়ির প্রধান দরজা পর্যন্ত জিএম কাদেরকে এগিয়ে দেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন।

আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে ওবায়দুল কাদেরকে দেখতে যান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ খবর জানান।

সাক্ষাতের সময় প্রায় আধা ঘণ্টা বিভিন্ন বিষয়ে আলাপ করেন দুজন। সাক্ষাৎ শেষে ফিরে আসার সময় ওবায়দুল কাদের বাড়ির প্রধান দরজা পর্যন্ত জিএম কাদেরকে এগিয়ে দেন।

ওবায়দুল কাদের যেন দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.