Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / করোনায় অসহায় ও ছিন্নমূল মানুষের সেবা নিয়োজিত আরিফের করোনা পজিটিভ

করোনায় অসহায় ও ছিন্নমূল মানুষের সেবা নিয়োজিত আরিফের করোনা পজিটিভ

শাহিন আহম্মেদ কেএনজিসি প্রতিনিধি

করোনায় অসহায় ও ছিন্নমূল মানুষের সেবা নিয়োজিত কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি সভাপতি ও বৈশাখী টিভির স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন আরিফের করোনা পজিটিভ।

গত ০৮ জুলাই করোনা পরিক্ষার জন্য নমুনা দিলে আজ শনিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাসায় আইসোলোসনে থেকে চিকিৎসা নিচ্ছে।

করোনা মহামারীর শুরু থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও সাহায্য বিতরণ করে আসছেন কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ। তিনি তার নিজস্ব অর্থায়নে এবং ‘সঙ্গে আছি’ ফাউন্ডেশনে কে নিয়ে প্রতিদিনই রান্না করে রাতের আধারে রাস্তায় ঘুরে ঘুরে অনাহারে থাকা মানুষের মুখে খাবার তুলে দেন। কোথাও থেকে যদি ফোন আসতো কোন পরিবার অনাহারে রয়েছে, তারা দ্রুত খাবার ও আর্থিক সহায়তা নিয়ে চলে যেতো সেই পরিবারের কাছে। তিনি তার ফেসবুক পোষ্টে বলতেন, অদৃশ্য শক্তি করোনায় সৃষ্ট সংকটে অসচ্ছল ও বিপাকে থাকা পরিবারের কোন উপহার সামগ্রী প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।আমরা আপনাদের বাসায় আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিতে চাই।

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সহ-সভাপতি সালে আহমেদ বলেন, করোনাকালীন সময়ে মানুষকে সচেতনত,অসহায় ও ছিন্নমূল মানুষকে খাদ্য সামগ্রী পৌছে দেয়াসহ সকল সামাজিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন আরিফ।

তিনি আরও বলেন, জনসাধারণের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে তিনি আজ করোনায় আক্রান্ত। মহান আল্লাহ রহমতে অতিদ্রুত করোনা ভাইরাসকে পরাজিত আমাদের মাঝে ফিরে আসবে তিনি।

মাঈন উদ্দিন আরিফ বলেন, গত দেড় সপ্তাহ ধরে জ্বর ঠান্ডা কাশি হচ্ছিলো। ভাবলাম গরম বা বৃষ্টি ভেজা থেকে ঠান্ডা লেগেছে। কিন্তু আস্তে আস্তে খাবারের গন্ধ হারিয়ে যাওয়াসহ আরো কিছু উপসর্গ দেখা দিলো। তাই গত ০৮জুলাই করোনা পরিক্ষার নমুনা দিলাম। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখালাম প্রাণঘাতী করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।

তিনি আরও বলেন, তবে আলহামদুলিল্লাহ আমার মনোবল শক্ত আছে।আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় ও মাক্স ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যে আমাকে দ্রুত সুস্থতা দান করেন।পরিশেষে এটাই বলতে চায় এই করোনাকালীন সময়ে সবাই অসহায় ও দরিদ্রদের পাশে দাড়ান।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.