Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / কিন্ডারগার্টেন শিক্ষকদের ১০০০ কোটি টাকার ঋন সহজ শর্তে প্রনোদনা দাবিতে শিক্ষকদের সাংবাদিক সম্মেলন

কিন্ডারগার্টেন শিক্ষকদের ১০০০ কোটি টাকার ঋন সহজ শর্তে প্রনোদনা দাবিতে শিক্ষকদের সাংবাদিক সম্মেলন

 

সালে অাহমেদ,ডেমরাঃ
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে ঢাকা রিপোর্টাস ইউনিটে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (০৬ জুন)সকাল ১০ টায় ঢাকা রিপোর্টাস ইউনিটের সাগর রনি মিলনায়তনে সারাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা তাদের দাবি অাদায়ের লক্ষ্যে সরকারের কাছে ১০০ কোটি টাকার প্রনোদনা চেয়ে এক সাংবাদিক সম্মেলন করেছে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি এম এ সিদ্দিক মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির মহাসচিব শেখ মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক অালহাজ্ব অাতিকুর রহমান নান্নু মুন্সি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,শিক্ষক সমিতির উপদেষ্টা জনাব জি.এইচ ফারুক ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সিদ্দিকুর রহমান।

সাংবাদিক সম্মেলনে শিক্ষকরা বলেন,কিন্ডারগার্টেন শিক্ষক -কর্মচারীদের ঘরে ছিল না ঈদের অানন্দ। শিক্ষকরা কারো কাছে হাত পাততে পারছে না। করোনা প্রার্দুভাবে পুরো বিশ্বের মত শিক্ষকরা দিশেহারা ও কিন্ডারগার্টেন স্কুলগুলো অবস্থা ও শোচনীয়।দেশের প্রায় ৬৫ হাজারের অধিক কিন্ডারগার্টেনের স্কুলের প্রায় ১০ লক্ষ শিক্ষকরা বর্তমানে বেকার ও মানবিক জীবন যাপন করছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১ কোটির অধিক কোমলমতি শিশু কিশোর শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।এমতাবস্থায় সেপ্টেম্বর পর্যন্ত যদি স্কুল বন্ধ থাকে এবং সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়া যায় তাহলে দেশের প্রায় ৩০% কিন্ডারগার্টেন একেবারে বন্ধ হয়ে যেতে পারে।ফলে প্রাথমিকে ১৫ লক্ষ শিক্ষার্থী ঝরে পড়বে। প্রসঙ্গত যদি দেশে কিন্ডারগার্টেন স্কুল না থাকতো তাহলে প্রাথমিক বিদ্যালয়ে অারো ৪০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দরকার হতো। এতে প্রতি বছর সরকারের শিক্ষা খাতে অারো ৫ হাজার কোটি টাকা দিতে হতো।করোনার কারনে শিক্ষকরা টিউশনি করতে পারছে না, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে পরিচালিত। শিক্ষকদের প্রনোদনার জন্য সমিতির পক্ষ থেকে গত ১৪ মে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর ও গত ০৩ মে ঢাকা জেলা প্রশাসকের কাছে অাবেদন করা হয়েছে।

শিক্ষকদের দাবির বিষয়গুলো হলো_

১ / করোনা ভাইরাসের এই দুঃসময়ে উত্তরনে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাহায্যার্থে এক হাজার কোটি টাকা প্রনোদনার ব্যবস্হা করণ যা সহজ শর্তে ঋন হিসেবে দেওয়ার দাবি। ২/ কিন্ডারগার্টেন শিক্ষক – শিক্ষিকা ও কর্মচারীদের জন্য রেশন কার্ডের ব্যবস্হা করার দাবি। ৩/ কিন্ডারগার্টেন স্কুল সমুহের জন্য ১০০ কোটি টাকা অনুদান প্রদানের দাবি।৪/ স্বাস্থ্য বিধি মেনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়ার ব্যবস্হা করার দাবি।৫/ সহজ শর্তে কিন্ডারগার্টেন স্কুল সমুহকে নিবন্ধনের আওতায় আনতে হবে।
৬/ প্রাথমিক শিক্ষা সমাপনি (পি ই সি) পরীক্ষার মতো নিজ স্কুলের নামে জে এস সি ও এস এস সি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দিতে হবে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.