আসমা আক্তার, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অখিল ঢালী (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই অরুপ ঢালী (৪৬) আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় দক্ষিন কেরানীগঞ্জের জিনজিরা-নবাবগঞ্জ-দোহার সড়কের কোনাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি দক্ষিন কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বড়বাস্তা গ্রামে। তারা দুই ভাই পেশায় এসি মিস্ত্রি।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত অখিল ঢালী ও তার ছোট ভাই অরুপ ঢালী সকালে বাড়ি থেকে বের হয়ে একটি ইঞ্জিন চালিত রিকশায় চড়ে কাজের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের রিকশাটি কোনখোলা এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা সাগর বিল্ডার্স কোম্পানির একটি ট্রাক তাদের রিকশাটি ধাক্কা দেয়। এতে তারা দুই ভাই রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, বড় ভাই অখিল ঢালীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।।
Matribumi Barta Online Newspaper