Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / সিদ্ধিরগঞ্জে তালা ঝুলিয়ে দেয়া দোকানটি খুলে দেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন

সিদ্ধিরগঞ্জে তালা ঝুলিয়ে দেয়া দোকানটি খুলে দেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে ইউ এস শপিং কমপ্লেক্স সেন্টারে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া দোকানটি খুলে দেওয়ার জন্য গতকাল বৃহস্প্রতিবার নারায়নগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত ভাবে আবেদন করেছেন এক ভুক্তভোগী।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের ইউ এস শপিং কমপ্লেক্স এ ২য় তলায় দোকান নং ০৬ এর মালিক কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়ের চর গ্রামের মৃত এ, আর আব্দুল আলিম ইদ্রীস এর স্ত্রী জেসমিন বেগম গত ২০১৯ সালে ১ ডিসেম্বর আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির কাছে ৩ বছরের জন্য দোকানটি ভাড়া প্রদান করেন। এর পর থেকে ভাড়াটিয়া আনোয়ার হোসেন সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার দূর্গাপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে শাহ আলম মিয়া কতিপয় ভাড়াটে সন্ত্রাসীদের এনে দোকানটি দখল করার চেষ্টা করে। এ বিষয়ে চলতি বছরের ৪ মার্চ নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারি জজ-২ আদালতে একটি মামলা দায়ের করেন দোকান মালিক জেসমিন বেগম। যার নং-৬৯/২০২০। এমতাবস্তায় গত ২৩ আগষ্ট সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক দোকান মালিক জেসমিন বেগম ও শাহআলমকে থানায় ডেকে নিয়ে যায়। এসময় ওসি দোকানটিতে তালা দেওয়া নির্দেশ দেয়। দোকান বন্ধ না করলে দোকান মালিক জেসমিন বেগম ও তাদের লোকদের মামলা দিয়ে হয়রানি করা হবে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দোকান মালিক জেসমিন বেগম বলেন, আমাদের মালিকানাধীন দোকানটি দখল করার জন্য সন্ত্রাসী শাহ আলম ও তার লোকজন জোড় পূর্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে পুলিশের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় আছি। উক্ত দোকানে আমার ভাড়াটিয়ার আট থেকে দশ লাখ টাকার মালামাল রয়েছে। দোকানটি খুলে না দিলে মালামালগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহআলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রকৃত দোকানের মালিককে দোকানটি বুঝিয়ে দেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে.

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.