Related Articles
সালে আহমেদ,ঢাকাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ২ নং
আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃজয়নাল আবেদিনের সূযোগ্য সন্তান সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আমান উল্লা আমান বেপারী।
১৫ই আগষ্ট উপলক্ষে এক শোক বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙ্গালী জাতি নয় তিনি সারা বিশ্ববাসীর আদর্শের নেতা ছিলেন। তাঁর জন্ম না হলে আজ আমরা স্বাধীন সার্বভৌমত্বের একটি স্বাধীন বাংলাদেশ পেতাম না।
বঙ্গবন্ধু আমার আদর্শ আমার অনুপ্রেরণা।একজন বঙ্গবন্ধুর জন্য বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মানুষ তাদের নিজ পরিচয়ে স্বগৌরবে মাথা উঁচু করে দাড়াতে পারে।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা পৃথিবীর কাছে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।যেসব দেশ বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলো সেসব দেশ আজ বাংলাদেশকে ফলো করে বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়।
পরিশেষে বলবো,বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ববাসীর একজন অভিসংবাধিত নেতাকে হারিয়েছিলাম আমরা। হয়তো তাকে আর ফিরে পাওয়া যাবেনা কিন্তু তার আদর্শকে বুকে ধারণ করে সবাই নিজের দেশকে ভালোবাসবো এবং বঙ্গবন্ধুর উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই একসাথে দেশের উন্নয়ণে কাজ করে যাবো দেশবাসীর কাছে এই আমার একান্ত কামনা।
মহান আল্লাহপাক আমাদের আদর্শের মূর্ত প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সকলকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুক এবং জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘায়ু প্রদান করুক। আমীন
Matribumi Barta Online Newspaper