Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / ঝিনাইদহে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

 

মনিরুজ্জামান মনির, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম (৪০) মারা গেছে।

রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা গেছেন। এ নিয়ে মারা গেল ২ জন। নিহত নুর ইসলাম ওই গ্রামের রিয়াজুল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে গত বৃহষ্পতিবার বিকালে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের লোকজন। সেখান থেকে আহত আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সে মারা যায়। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেলে সেও মারা যায়।

এদিকে মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ভাংচুর ও লুটপাট। সাবেক চেয়ারম্যান ফরিদের নেতৃত্বে শত শত নারী পুরুষ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা গরু, ছাগল, আসবাবপত্র, ধান-চাল লুট করে নিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের গ্রাম থেকে লোক এসে এ ভাংচুর চালায়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তারপর থেকে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে আলাপ শেখ নিহতের ঘটনায় শুক্রবার রাতে আলাপ শেখের ভাই গোলাপ শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও ১০ জন অজ্ঞাত নামা ব্যক্তির নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.