Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / পানগাঁও কাস্টমস কমিশনারের প্রত্যাহারের দাবিতে ধর্মঘট

পানগাঁও কাস্টমস কমিশনারের প্রত্যাহারের দাবিতে ধর্মঘট

 

আসমা আক্তার, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও পোর্টের কাস্টম হাউসের কমিশনার, অতিরিক্ত কমিশনার অপসারন,অনিয়ম, ঘুষ বানিজ্যের ও দুর্ব্যবহারের প্রতিবাদে সিএন্ডএফ এজেন্টরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে।

সোমবার দুপুরে পোর্ট সংলগ্ন সিএন্ডএফ এজেন্ট কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তারা এ ধর্মঘটের ঘোষনা দেয়।সাংবাদিক সম্মেলনে সিএন্ডএফ এজেন্টরা অভিযোগ করেন, বিদেশ থেকে আমদানি করা পন্য পানগাঁও পোর্টে আসার পর কাস্টম হাউসের কমিশনার ইসমাঈল হোসেন সিরাজি ও অতিরিক্ত কমিশনার সৈয়াদ আতিকুল রহমানসহ কিছু অসাধু অফিসার এসব পন্য খালাসে নানাভাবে তাদের হয়রানী করেন।

কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাছাকাছি অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ নৌ বন্দর।পুরান ঢাকার অধিকাংশ আমদানিকারক এ বন্দর থেকে তাদের পণ্য খালাস করে থাকেন। তাদের পণ্য খালাসের জন্য পানগাঁও কাস্টম হাউসের দ্বারস্থ হতে হয়। কিন্তু কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতির কারণে রাজস্ব আদায় ও কন্টেইনারে পন্য খালাসে পিছিয়ে পড়ছেন পানগাঁও কাস্টম হাউস।

চাহিদামতোঘুষ না দিলে বিভিন্ন অযুহাতে এসব পন্য খালাসে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। কাগজপত্র ঠিক থাকার পরও দিনের পর দিন পন্য বন্দরে ফেলে রাখে। এতে করে কন্টেইনার প্রতি দৈনিক তাদের প্রায় ১০০ ডলারের সমপরিমান অর্থ ক্ষতি হচ্ছে। আমদানি করা পন্য সময়মত আমদানিকারকদের কাছে পৌছতে না পারায় সিএন্ডএফ এজেন্টরা আমদানিকারকদের রোষানলে পড়ছেন। এছাড়াও সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে কাস্টম হাউসের কর্মকর্তারা দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেন তারা। এসব অভিযোগের প্রতিকার চেয়ে সোমবার থেকে পানগাঁও পোর্টের সিএন্ডএফ এজেন্টরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন সিএন্ডএফ এজেন্ট বলেন, পরিক্ষণের নামে অহেতুক হয়রানি, আর শুল্ক গোয়েন্দা কমকর্তাদের নিয়মিত চাঁদার রেট, সেই সাথে বাড়ে মালের ডেমারেজ, পোর্ট র্চাজ,মাশুল, লেবার খরচ,লোডিং আনলোডিং খরচ অন্যান্য নানামুখী ব্যয়। এতো কিছুর পরও পরীক্ষণের রির্পোট পেতে সপ্তাহ লেগে যায়। অথচ এই পোর্ট দিয়ে যে সামান্য মালামাল আসে তা চাইলে দিনেই পরীক্ষা করে দিনেই খালাস দিতে পারে।এর থেকে ৩০ গুন বেশি পন্য কমলাপুর আইসিডি তে আসে এবং তারা নিপুণ দক্ষতায় তা খালস করে দিচ্ছে দ্রুতসময়ে মধ্য।

শ্রমিক সুপারভাইজার মাসুদ বলেন, আমাদের বেতন থেকে ২৫% কেটে নেওয়া হয় ।আমাদের শ্রমিকদের
কল্যান ভার্তা কথা বলা হলেও আমাদের কোন ভার্তা দেওয়া হয় না। এবং আমাদের বিভিন্ন ভাবে হয়রানিও করা হয়।

বৈশ্বিক মহামারি করোনার আঘাতে দেশের অর্থনীতি যেখানে বিপর্যস্ত, তখন কমিশনার ইসমাঈল হোসেন সিরাজী ও অতিরিক্ত কমিশনার সৈয়দ আতিকুর রহমানসহ তার সিন্ডিকেটের কর্মকান্ড রাজস্বখাতে একটি চরম চপেটাঘাত। সরকারের ভাবমূর্তি নষ্ট ও বেকায়দায় ফেলতে তারা এই কর্মকান্ড করছেন বলে জানান সিএন্ডএফ এজেন্টগন। ব্যবসায়ী ও আমদানিকারকগণ এই দূর্নীতি চক্রের অপসারণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

কমিশনার ইসমাঈল হোসেন সিরাজী নিয়মিত অফিসে আসে না বলে অভিযোগ করেন সিএন্ডএফ এজেন্টগন। সত্যতা যাচাই করতে সরেজমিনে গিয়ে দেখা যায় অফিস নেই তিনি। একাধিক বার ফোনে চেষ্টা ও ক্ষুদে বার্তা প্রেরন করেও যোগাযোগ করা যায় নি তার সাথে।

সিএন্ডএফ এজেন্টদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পানগাঁও পোর্টের কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার আতিকুল ইসলাম বলেন, সিএন্ডএফ এজেন্টের কোন সমস্যা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সমস্যা সমাধানের ব্যবস্থা করবো। কিন্তু তারা এসব অভিযোগ নিয়ে কখনোই আসেনি। ঘুষ দাবির বিষয়ে তিনি বলেন, এটা সম্পূর্ন মিথ্যা অভিযোগ। সিএন্ডএফ এজেন্টদের অবৈধ সুযোগ সুবিধা না দেয়ায় তারা এসব মনগড়া কথাবার্তা বলছে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.