Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / বাণিজ্যমন্ত্রী: ব্যাংকগুলো রীতিমতো ডাকাতি করছে

বাণিজ্যমন্ত্রী: ব্যাংকগুলো রীতিমতো ডাকাতি করছে

‘ভোক্তা অধিকারের বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হলে সচেতনতা বাড়বে’

ব্যাংকগুলোর ঋণ এবং আমানতের সুদের পার্থক্য ৫ শতাংশের বেশি রেখে ব্যাংকগুলো রীতিমতো ডাকাতি করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ এপ্রিল)  ভোক্তা অধিকার শক্তিশালীকরণ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা প্রতিনিধিদের সম্মেলন ও সেমিনারটির আয়োজন করে।

টিপু মুনশি বলেন, “যে টাকা তারা (ব্যাংক) সুদ দেয় জনগণকে এবং যে টাকা তারা সুদ নেয় এই ডিফারেন্সটা পৃথিবীর কোথাও ২ শতাংশ বা ৩ শতাংশের বেশি না। বাংলাদেশেই একমাত্র যেখানে ৫ শতাংশের ওপরে এই ডিফারেন্স। এটা রীতিমতো ডাকাতি”।

উল্লেখ্য ব্যাংক ঋণে উচ্চ সুদ হার নিয়ে ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করে আসছে। তারা বলছে, এতে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও ব্যাংকগুলো তা মানছে না। মানুষের ডিপোজিটের এগেইনেস্টে কত টাকা তারা পে করছে, আর কত টাকা তারা নিচ্ছে, এটা একটা সিস্টেমে আনার দরকার। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বার বার নির্দেশনা দিচ্ছেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হোক”।

“সুদের হার কমলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হলে তাতে সাধারণ মানুষেই উপকৃত হবে”, যোগ করেন টিপু মুনশি।

এছাড়াও বক্তব্যে ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।  তিনি বলেন, “ভোক্তা অধিকারের বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হলে সচেতনতা বাড়বে। এতে জাতি উপকৃত হবে। শিক্ষার্থীরা ছাত্রজীবন থেকেই ভোক্তা অধিকার সম্পর্কে জানতে পারবে। বাস্তব জীবনে এসে তা কাজে লাগানোর সুযোগ পাবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হবে”।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে বলেও এসময় উল্লেখ করেন টিপু মুনশি।

ক্যাব সভাপতি সাবেক সচিব গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহম্মদ একরামূল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.