করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায়। আক্রান্তের সংখ্যা বিবেচনা করে রূপগঞ্জ সদর ইউনিয়ন কে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আজ ১১/০৬/২০ বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালায়ে উক্ত পরিষদের ৯ টি ওয়ার্ডকে কঠোর লক ডাউন ঘোষনা করেন জেলা প্রসাশক জসিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, নারায়নগঞ্জে অনাকাঙ্ক্ষিত ভাবে করোনা বেড়ে যাওয়ায় এর ভয়াবহতা রোধ কল্পে রূপগঞ্জকে কঠোর লক ডাউন পালনের সিদান্ত গ্রহন করা হয়। আজ রাত ১২ টা থেকে পরবর্তী ১৪ দিন প্রয়োজন হলে ২১ দিন কঠোর রক ডাউন পালনের ঘোষনা দেওয়া হলো। জেলার প্রথম রূপগঞ্জ ইউনিয়ন কে পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হলো।
জেলা পুলিশ সুপার জাহেদুল আলম বলেন, পাড়া মহল্লায় এ লক ডাউন পালনে পুলিশ নিয়মিত টহল দিবেন। সার্বিক ভাবে সহযোগীতা করবেন ইউপি সদস্য ও সেচ্ছা সেবক গন। রূপগঞ্জে বিভিন্ন এলাকায় চেক পোষ্ট থাকবে জরুরি প্রয়োজন ছারা বের হলেই আইনি ব্যবস্হা নেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, সহকারী পুলিশ সুপার( গ) সার্কেল সাহিন ফরাজি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যার সালাউদ্দিন ভূইয়া, রূপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার এবং আরো জন প্রতিনিধি গন উপস্থিত ছিলেন
Matribumi Barta Online Newspaper