Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে

মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন বলেছিলেন, এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি নেই। তাই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামীকাল দুই মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নেবো।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.