Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / সিদ্ধিরগঞ্জে মাদক কারবারী আটক

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারী আটক

এস.কে মাসুদ রানা

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মোস্তাক আটক করে। মঙ্গলবার ২ জুন দিবাগত রাতে সুমিলপাড়া বিহারী কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার ৩’জুন ধৃত মোস্তাকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক গৌতম তেওয়ারী, সহকারী উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন(পিপিএম) ও হুমায়ন কবির সঙ্গীয় ফোর্সসহ থানার সুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে থানার সুমিলপাড়া বিহারী কলোনী এলাকার গফুর ভান্ডারীর ছেলে মোস্তাক(৩০)কে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ১’কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বুধবার ৩’জুন ধৃত মোস্তাকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.