Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / রাজনীতি / তথ্যমন্ত্রী: বিএনপির রাজনীতি বেগম জিয়ার হাঁটু এবং কোমরের ব্যাথায় আটকে গেছে

তথ্যমন্ত্রী: বিএনপির রাজনীতি বেগম জিয়ার হাঁটু এবং কোমরের ব্যাথায় আটকে গেছে

‘বিএনপির কঠোর আন্দোলনের ডাক খাঁচায় আবদ্ধ অসুস্থ সিংহের তর্জন-গর্জনের মতো’

বিএনপির রাজনীতি বেগম জিয়ার হাঁটু এবং কোমরের ব্যাথায় আটকে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতি বেগম জিয়ার হাঁটু এবং কোমরের ব্যাথায় আটকে গেছে। বেগম জিয়ার এই ব্যাথা অনেক পুরনো। এ নিয়েই তিনি প্রধানমন্ত্রীত্ব করেছেন, বিরোধী দলীয় নেতা ছিলেন, বিএনপিকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু এই ব্যাথা নিয়ে সকাল-বিকাল সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা বেগম জিয়াকে তামাশার পাত্র বানাচ্ছেন”।

এসময় বিএনপির আন্দোলন প্রসঙ্গে হাছান মাহমুদ আরও বলেন, “বিএনপির কঠোর আন্দোলনের ডাক খাঁচায় আবদ্ধ অসুস্থ সিংহের তর্জন-গর্জনের মতোই। এতে দর্শকেরা পুলকিত হন মাত্র”।

“এই তর্জন-গর্জন দিয়ে লাভ হবে না। আর তারা বলেছে অঙ্গ সংগঠনদের নিয়ে আন্দোলনের কৌশল ঠিক করবে; কিন্তু আমরা দেখছি তারা গত দশ বছর ধরেই কৌশল ঠিক করছে”, যোগ করেন তিনি।

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “জোর করে কাউকে প্যারোলে মুক্তি দেয়া যায় না। দণ্ডিত আসামি নিজে আবেদন করলেই তা বিবেচনার সুযোগ থাকে। আমি বিএনপি নেতাদের বলবো, দয়া করে আইন-কানুন পড়ুন”।

আওয়ামী প্রজন্ম লীগের সাবেক সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান দুর্জয় ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বক্তব্য দেন।

Check Also

জন্মদিনে অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, পথশিশুসহ ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

  স্টাফ করেসপন্ডেন্ট জন্মদিনে কোনো সামজিক অনুষ্ঠান না করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা মহানগর …

Leave a Reply

Your email address will not be published.