Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মনিরুজ্জামান মনির, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লক্ষীপুর নামক স্থানে আলমসাধু মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মোঃ মিথুন (২৮) একই উপজেলার দুরিবিন্নী গ্রামের মসলেম উদ্দীনের ছেলে।

হরিণাকুন্ডু থানা ইনচার্জ মো: আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে লক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে নিহত মিথুন বাড়ী ফিরছিল। পথিমধ্যে, ৩ চাকার যানবাহন একটি আলমসাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.