Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / কেরানীগঞ্জে সর্বমোট করোনা আক্রান্ত ৫৬৯জন।

কেরানীগঞ্জে সর্বমোট করোনা আক্রান্ত ৫৬৯জন।

আসমা আক্তার (কেরানীগঞ্জ) ঢাকা :

ধাপে ধাপে বেড়েই চলেছে কেরানীগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। যতই দিন যাচ্ছে করোনার ঘাটিতে পরিনত হচ্ছে কেরানীগঞ্জ। নতুন করে শনাক্ত হয়েছে ৭জন। এ নিয়ে কেরানীগঞ্জ উপজেলায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৬৯জন।

৯ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিষয় টি নিশ্চিত করেন, কেরানীগঞ্জ উপজেলা সাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন।

তিনি জানান, যে সাত জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে হজরতপুর ইউনিয়নে একজন, কলাতিয়া ইউনিয়নে একজন, তেঘরিয়া ইউনিয়নে একজন, শুভাঢ্যা ইউনিয়নে একজন, আগানগর ইউনিয়নে একজন ও কেরানীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও একজন ওয়ার্ডবয় রয়েছেন।

এদের মধ্যে পাচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। পুরুষ দের মধ্যে ৩৫বছরের দুইজন, ২২বছরের একজন, ২৫বছরের একজন ও ৩২বছরের একজন এবং নারীদের মধ্যে ১৯বছরের একজন ও আরেক জন নার্স রয়েছেন।

ইউনিয়ন অনুযায়ী সর্বমোট আক্রান্তদের তালিকা:

জিনজিরা ইউনিয়নে ২০২জন, শুভাঢ্যা ইউনিয়নে ১০৮জন, তেঘরিয়া ইউনিয়নে ৬৭জন, শাক্তা ইউনিয়নে ৫২জন, আগানগর ইউনিয়নে ৪৬জন, কালিন্দী ইউনিয়নে ৩৮জন, কোন্ডা ইউনিয়নে ২২জন, বাস্তা ইউনিয়নে ১১জন, রুহিতপুর ইউনিয়নে ১০জন, কলাতিয়া ইউনিয়নে ৬জন, তারানগর ইউনিয়নে ১জন ও হজরতপুর ইউনিয়নে ১জন রয়েছেন।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.