সুমনা , সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাসা ও অফিসে বসানো সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। গত একমাস পূর্বে ও একই ঘটনা ঘটেছিলো,তাই এবার নিরাপত্তার জন্য ১৭ টি সিসি ক্যামেরা লাগানে হয়েছিল , এবারেও তা নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা।
বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী অফিসারের বাসা ও অফিসের সিসি ক্যামেরা নষ্ট ও ভাংচুর করছেন দুর্বৃত্তরা । রাতের অন্ধকারে কে বা কারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের অফিস ও বাসাবাড়ির সমস্ত সিসি ক্যামেরা ভাংচুর করে।
বুধবার দিবাগত রাতে ক্যামেরাগুলো নষ্ট করে দেওয়া হয়। ফলে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনসহ উপজেলার সকল অফিস নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সিসি ক্যামেরা নষ্ট করার পর ইউএনও
কার্যালয়ের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি ১১ ই জুন বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম। এ বিষয়টিকে তিনি বড় একটি ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন । কারন তিনি বলেন খুব ভালোভাবে যাচাই করে দেখেছি তারগুলি বৈরী আবহাওয়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে নষ্ট হয়নি বরং উদ্দেশ্য প্রনোদিতভাবে তারগুলি কেটে দেয়া হয়েছে ও ক্যামেরা ভেংগে ফেলার আলামত পাওয়া গেছে। তাছাড়া একমাস পূর্বেও আরো একবার তারগুলি কেটে দেয়া হয়েছিলো। এতে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
জানা যায়, সোনারগাঁও উপজেলার নিরাপত্তার জন্য সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনসহ ১৭টি স্পটকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। ক্যামেরা নষ্ট করে দেওয়ায় পরিষদের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ষড়যন্ত্র করার উদ্যেশে দুর্বৃত্তরা সিসি ক্যামেরাগুলো নষ্ট করেছে। তাছাড়া একটি
মোটরসাইকেল চুরি করে নিয়েছে এ ব্যাপারে ব্যবস্তা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বলা হয়েছে
Matribumi Barta Online Newspaper