Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / পরশের জন্মদিন প্রতিবন্ধীদের খাবার ও কাপড় দিলো দক্ষিণ যুবলীগ।

পরশের জন্মদিন প্রতিবন্ধীদের খাবার ও কাপড় দিলো দক্ষিণ যুবলীগ।

নিজস্ব প্রতিবেদকঃ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধী, গরীব, দুঃস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেছেন দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বৃহস্পতিবার ( ২ জুলাই) রাজধানীর গেন্ডারিয়াস্থ ধুপখোলায় তিনি ২০০ জনের মাঝে এ খাবার ও কাপড় বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপমহাদেশের সর্ব বৃহৎ যুব সংগঠন হিসেবে পরিচিত । আওয়ামী যুবলীগের হারানো গৌরব, ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্পিত দায়িত্ব শেখ ফজলে শামস পরশের সযত্নে পালন করেছেন।
যুবলীগকে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই জরুরি বৈঠক করে সারাদেশে মানুষের পাশে দাঁড়োনোর জন্য নির্দেশ দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। নির্দেশনার পরই সারাদেশে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে কাজ করছে নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, আমরা যুবলীগে চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইকে রাজনৈতিক মঞ্চে একজন আদর্শিক নেতা হিসেবে পেয়েছি। তার বিনয়ী উদারতার স্পর্শে আমাদের রাজনৈতিক ক্যারিয়ার সমৃদ্ধ করবে। তার নেতৃত্ব রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে যুবলীগকে রাজনৈতিক মাঠে ইতিবাচক ধারায় ফিরে এসেছে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.