Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / আন্তর্জাতিক / নেপালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

নেপালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

উড্ডয়নের কিছু পূর্বে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি

নেপালে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে দেশটির লুকলা এলাকার তেনজিং হিলারি বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

ঐ বিমানবন্দরের কর্মকর্তা রাজ কুমার ছেত্রি এসব তথ্য জানিয়েছেন বলে সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি খবরে জানানো হয়েছে।

রাজ কুমার জানান, সামিট এয়ারের একটি ছোট যাত্রীবাহী বিমান কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়নের কিছু পূর্বে রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং মানাং এয়ারের একটি হেলিকপ্টারে সরাসরি আঘাত করে। এতে ঘটনা স্থলেই পাইলটসহ ৩ জনের মৃত্যু হয়।

ঘটনা প্রসঙ্গে নেপআল পুলিশের মুখপাত্র উত্তম রাজ সুবেদি বলেন, “দুর্ঘটনার পর পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ব্যবস্থা নেয়ায় বিমানটিতে আগুন লাগেনি। দুর্ঘটনায় হতাহতদের একটি হেলিকপ্টারযোগে দেশটির রাজধানী কাঠমুন্ডুতে নেয়া হয়েছে। নিহতদের মধ্যে একজন ঐ বিমানের পাইলট এবং অন্য দুই জন ঐ হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে থাকা ২ জন পুলিশ কর্মকর্তা”।

তবে, দুর্ঘটনায় ঐ প্লেনে থাকা ৪ যাত্রী এবং বিমানের ১ জন কেবিন ক্রু অক্ষত আছেন। দুর্ঘটনার পর ঐ বিমানবন্দরে সব ধরণের বিমান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

উল্লখে, নেপালের লুকলার তেনজিং বিমানবন্দরকে প্রায়শই বিশ্বের সবচেয়ে বিপদজনক বিমানবন্দর হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। বিমানবন্দরটির রানওয়ে অত্যন্ত ছোট এবং এটি অত্যন্ত দুর্গম অঞ্চলে অবস্থিত হবার কারণে পৃথিবীর সবচেয়ে বিপদজনক বিমানবন্দর হিসেবে আখ্যায়িত হয়ে থাকে এই তেনজিং হিলারি বিমানবন্দর।

Check Also

বিক্ষোভ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ১০ সহস্রাধিক ন্যাশনাল গার্ড সদস্য

কৃষ্ণাঙ্গ তরুণ হত্যার জেরে বিক্ষোভ নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কাজ করবে ১০ হাজার ৮০০ ন্যাশনাল …

Leave a Reply

Your email address will not be published.