Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / কক্সবাজারের চকোরিয়ার বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

কক্সবাজারের চকোরিয়ার বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

কক্সবাজারের চকোরিয়ার এক বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ।

মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

আজ বুধবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, গত ২৪ মে কক্সবাজারের চকোরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় নির্যাতনের শিকার হন নুরুল আলম (৭২)। ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনছুর আলমের নেতৃত্বে একদল বখাটে যুবক ঘটনাটি ঘটায়।

এ ঘটনার পর ৩১ মে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন চকোরিয়া থানায় মামলা করেন

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.