Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / ফুডমামার সেবা,কল করলেই ঘরে পৌঁছে যাবে খাবার

ফুডমামার সেবা,কল করলেই ঘরে পৌঁছে যাবে খাবার

সালে অাহমেদ, ডেমরাঃ

সাধারণ ছুটিতে সারাদেশ। লকডাউন ঘোষণা না হলেও কার্যত অচল সব কিছু। পথে সাধারণ মানুষের চলাচলের উপায় নেই।

কোনাপাড়া,মাতুয়াইল, মৃধাবাড়ি,বাদশা মিয়া রোড,বামৈল,বড়ভাঙ্গা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য অনলাইনে বিভিন্ন রেস্তোঁরা থেকে খাবার অর্ডার করার জন্য #ফুডমামা দিচ্ছে সহজ পরিসেবা।

এখন ঘরে বসেই উপভোগ করুন আপনার পছন্দের রেস্টুরেন্টের পছন্দের সব খাবার।খাবার বুঝে নিয়ে মূল্য পরিশোধ করুন।

পণ্য বা খাবার অর্ডার করার নির্ধারিত নম্বরটি হচ্ছে- 01976-655037।

এ বিষয়ে জানতে চাইলে ফুডমামার Operation  Manager মেহেদী হাসান বলেন,করোনার সংকটকালে জনসেবার অংশ হিসেবে আমরা ঘরে ঘরে পণ্য পৌঁছে দিচ্ছি।অনলাইনে খাবার অর্ডারের সুবিধা ও সম্ভাবনার কথা ভেবেই গড়ে উঠেছে প্রতিষ্ঠানগুলো।ফুডমামার co-founder মেহেদী হাসান অারোও  বলেন, ‘মুঠোফোনের কল্যাণে ঘরে বসে বা গাড়িতে যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। ফোনের মাধ্যমে গ্রাহকের ঠিকানা ভালো করে বুঝে নেওয়া হয়। তাই খাবার পৌঁছাতে খুব বেশি সময় ব্যয় হয় না। নগরীর যেকোনো এলাকায় খাবার পৌঁছাতে সর্বোচ্চ ১ ঘন্টা  নেওয়া হয়। যদিও তার আগেই খাবার গ্রাহকের হাতে পৌঁছে যায়।’

করোনা প্রাদুর্ভাবে সাধারণ ছুটির সময়টাতে এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে জানিয়ে ফুড মামার CEO মইনুল হাসান( তুষার) বলেন, ‘মানুষের এখন ঘরে থাকা জরুরি। সেক্ষেত্রে তাদের কাছে খাবার পৌঁছতে হবে। এ বিষয়টি মাথায় রেখে এই সংকটের মধ্যেও আমরা সেবা চালু রেখেছি।’

উল্লেখ্য যে,বিভিন্ন খাবার যোগানকারী সংস্থাগুলো গ্রাহকসেবা নির্দিষ্ট কিছু এলাকার মধ্যেই সীমাবদ্ধ। তাই চাহিদা থাকা সত্ত্বেও অনেকেই হোম ডেলিভারি সেবা থেকে বঞ্চিত ছিলেন। এসব সমস্যা সমাধানে এগিয়ে এলো কিছু প্রতিষ্ঠান, যারা গ্রাহকদের পছন্দের রেস্তোরাঁ থেকে নগরীর যেকোনো এলাকায় খাবার পৌঁছে দেয়। শুধু খাবারের অর্ডার সংগ্রহ করাই তাদের কাজ। অর্ডারকারীর পছন্দের খাবার, পছন্দের জায়গা থেকে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করছে প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করতে পারেন যে কেউ। ওয়েবসাইটে বা ফোন করে অর্ডার করলে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতার কাছে খাবার পৌঁছে দেওয়া হয়

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.