Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / কাউন্সিলর বাদলের নেতৃত্বে শোক দিবস পালন

কাউন্সিলর বাদলের নেতৃত্বে শোক দিবস পালন

সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও স্থানীয় কাউন্সিলর শাহজালাল বাদলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার করোনায় সতর্কতার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, কুরআন খানি ও মিলাত মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ম বটতলা এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম এবং আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজুর নেতৃত্বে বিশ হাজার অসহায়,দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, কে এ, মোতালিব, জিয়াউল হক, ওয়ার্ড যুবলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী, যুবলীগ নেতা, রিপন, হোসেন মিয়া প্রমুখ।
খাবার বিতরণ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউন্সিলর শাহজালাল বাদল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান (বিএসসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত বৃথা যেতে দিবনা আমরা। তার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এ স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আমরা আপ্রান চেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের বিচারের মাধ্যমে এদেশের একটি কালো অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। পালিয়ে থাকা বাকী আসামীদের দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.