সালে অাহমেদ, ডেমরাঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ওয়ার্ডের বাসা-বাড়ি, দোকান ও মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভ্যান সার্ভিসের মাধ্যমে দীর্ঘ দিন ধরে গৃহস্থালির বর্জ্য সংগ্রহ করা হয়।
প্রাথমিকভাবে বর্জ্য সংগ্রহ করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ হতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এলাকাভিত্তিক ভ্যান সার্ভিসের অনুমোদন দেয়া হয়ে থাকে। কিন্তু গৃহস্থালি বর্জ্য অপসারণ নিয়ে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে নানা ধরনের প্রতিবন্ধকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিভিন্ন সময়।বিভিন্ন সময় বর্জ্য অপসারণে এলাকার বিভিন্ন সংগঠন পরিচয়ধারী ব্যক্তিরা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়াতে প্রচারিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ডে নতুন টেন্ডার পাওয়া ব্যক্তিরা সপ্তাহব্যাপী গৃহস্থালির ময়লা অপসারণে নেই কোনো উদ্যােগ। ফলে ভোগান্তিতে সর্বসাধারন।পূর্বে যারা ময়লা অপসারণ করেছিল তারা গত এক সপ্তাহ যাবত ময়লা অপসারণ করছে না।এতে চরম দূর্ভোগে ওয়ার্ডবাসী।
এ বিষয়ে জানতে চাইলে পূর্বে টেন্ডার পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ময়লা অপসারণের কর্মী জানান, অামাদের এই মাসের ময়লা অপসারণের বিল দেয়া হবে না, তাই অামরা কাজকর্ম বন্ধ করে রেখেছি। টাকা না দিলে কী করে অামরা গৃহাস্থলির ময়লা অপসারণ করবো।
সম্প্রতি ময়লা অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে মাইনউদ্দিন খান নামে একজন লিখেন,কয়েকদিন যাবত বাসাবাড়ির ময়লা পরিস্কার কর্মীরা নেয় না, এতে ভোগান্তিতে অামরা।
রোকেয়া অাক্তার নামে এক গৃহকর্মী জানান, কয়েকদিন যাবত ময়লা নিচ্ছে না, কোথায় ময়লা ফেলবো এখন, ময়লার গন্ধে থাকা যায় না ঘরে। পাশের উন্মুক্ত স্থানে ও ফেলা নিষেধ।এসময় তিনি অতিদ্রুত গৃহস্থালির ময়লা অপসারণের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী বলেন,অামি ময়লা অপসারণ কাজের টেন্ডার পেয়েছি। এখন নতুন করে সব জায়গায় লোক সংযোজন করতে হবে। জনভোগান্তির কথা জানতে চাইলে তিনি বলেন, ঈদের সকল বর্জ্য অামি নিজে গিয়ে তদারকি করে অপসারণের ব্যবস্থা করেছি। নতুন করে গৃহস্থালির ময়লা পরিস্কারের জন্য অামার পর্যাপ্ত লোকবল দিতে হবে। এসময় তিনি এই প্রতিবেদকে বলেন, অাপনি অামার সাথে মোবাইলে কথা না বলে সরাসরি দেখা কইরেন।
Matribumi Barta Online Newspaper