Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / নুসরাতের নামে রাস্তা ও মাদ্রাসা ভবন নির্মাণের ঘোষণা নিজাম হাজারীর

নুসরাতের নামে রাস্তা ও মাদ্রাসা ভবন নির্মাণের ঘোষণা নিজাম হাজারীর

‘নুসরাতের মামলা পরিচালনার জন্য যাবতীয় খরচ আমি বহন করবো।’

ফেনীর সোনাগাজী উপজেলায় হত্যার শিকার মাদ্রাসাছাএী নুসরাত জাহান রাফির নামে একটি রাস্তা এবং সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার একটি ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

আজ সোমবার বিকেলে ফেনীর শহীদ মিনারে একটি সামাজিক সংগঠন আয়োজিত   নুসরাত জাহান রাফি হত্যাকারীদের বিচারের দাবীতে অনুষ্ঠিত এক মানববন্ধনে নিজাম হাজারী এ ঘোষণা দেন।

নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘নির্মম হত্যাকাণ্ডের শিকার মেধাবী ছাত্রী প্রতিবাদী নুসরাত জাহান রাফির নামে তার মাদ্রাসায় একটি ভবন ও এলাকায় একটি রাস্তা নির্মাণ করা হবে। নুসরাতের মামলা পরিচালনার জন্য যাবতীয় খরচ আমি বহন করবো। অপরাধী যেই হোক তার বিচার হতে হবে।’

এছাড়াও ফেনীর সাধারণ জনগণকে এই নির্মম ঘটনার প্রতিবাদে সোচ্চার থাকার জন্যও তিনি আহ্বান জানান। এসময় নুসরাতের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার জন্য তার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ফেনী-২ আসনের এই সংসদ সদস্য (এমপি)।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.