‘বিগত দশ বছরে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। আমি আপনাদের সকলকে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানাচ্ছি’
বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ইতিবাচক দিক উপস্থাপনের জন্য বিদেশি সাংবাদিক ও কূটনীতিকদের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বিভিন্ন দেশের ৪৮জন সাংবাদিক ও কূটনীতিকের একটি প্রতিনিধি দল তথ্যমন্ত্রীর কার্যালয়ে সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “বিগত দশ বছরে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। আমি আপনাদের সকলকে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানাচ্ছি।”
ড. হাছান বলেন, “মাত্র তিন বছর আগে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে জাতিসংঘের স্বীকৃতি অর্জন করেছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতেৃত্বের কারণে।”
তিনি বলেন, “একসময়ের খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেম হওয়া সত্ত্বেও এখন খাদ্য রপ্তানিকারক দেশ।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জিডিপি প্রবৃদ্ধির হার বিবেচনায় বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ পাঁচটি উন্নয়নশীল দেশের অন্যতম। বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের যথার্থ দৃষ্টান্ত হিসেবে আবির্ভূত হয়েছে।”
তথ্যমন্ত্রী বলেন, “গত দশ বছরে বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে ভারত ও পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
Matribumi Barta Online Newspaper